1 Chronicles 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ ও সমস্ত ইসরাইল সমস্ত শক্তিতে আল্লাহ্র সম্মুখে গজল সহকারে বীণা, নেবল, তম্বুরা, করতাল ও তূরী বাজালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণা, নেবল, তবল, করতাল ও তূরী বাজাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণা, নেবল, তবল, করতাল ও তূরী বাজাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে নেচে নেচে গান গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও তূরী বাজাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর দাউদ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে নেচে নেচে কাওয়ালী গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও শিংগা বাজাচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ এবং ইসরায়েলী জনতার সকলে পরমেশ্বরের সামনে মহানন্দে সমস্ত মন-প্রাণ দিয়ে প্রভুর জয়গান করতে করতে নাচতে নাচতে চলতে লাগলেন। গানের সাথে সাথে বাজাতে লাগলেন বীণা, বাঁশী, করতাল ও ঢোল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ও ইস্রায়েলের লোকরা বাঁশি, বীণা, ঢাক, খোল, কর্তাল, শিঙা বাজিয়ে ঈশ্বরের বন্দনা গান গেয়ে ঈশ্বরের সামনে উৎসব পালন করছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে গান গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও তূরী বাজাচ্ছিলেন।