1 Chronicles 14:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর টায়ারের বাদশাহ্‌ হীরম দাউদের জন্য একটি বাড়ি নির্মাণ করার জন্য তাঁর কাছে দূত এবং এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি পাঠালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে সোরের রাজা হীরম দাউদের জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করার লক্ষ্যে দেবদারু কাঠের গুঁড়ি, পাথর-মিস্ত্রি ও ছুতোরমিস্ত্রি সমেত কয়েকজন দূতকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সোরের রাজা হীরম দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণার্থে তাঁহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সোরের রাজা হীরম দায়ূদের জন্য এক বাটী নির্মাণার্থে তাঁহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সোরের রাজা হীরম দায়ূদের কাছে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাদের সংগে পাঠালেন দায়ূদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে টায়ারের বাদশাহ্‌ হীরম দাউদের কাছে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাদের সংগে পাঠালেন দাউদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে এদকল লোক পাঠালেন। তাদের সাথে পাঠালেন সীডার কাঠ ও সেইসাথে পাঠালেন দাউদের একটি রাজপ্রাসাদ তৈরীর জন্য ছুতোর মিস্ত্রী ও রাজমিস্ত্রীদের,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোরের রাজা হীরম, দায়ুদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোরের রাজা হীরম দায়ূদের কাছে কয়েকজন লোক পাঠালেন, তাদের সঙ্গে পাঠালেন দায়ূদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে তার কাছে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।