1 Chronicles 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তিনীদের বিরুদ্ধে যাত্রা করবো? তুমি কি আমার হাতে তাদেরকে তুলে দেবে? মাবুদ তাঁকে বললেন, যাও, আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলেন: “আমি কি গিয়ে ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের সমর্পণ করবে?” সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “যাও, তাদের আমি তোমার হাতে সমর্পণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু তাঁহাকে কহিলেন, যাও, আমি তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু তাঁহাকে কহিলেন, যাও, আমি তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?” উত্তরে সদাপ্রভু বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ আল্লাহ্‌কে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?” জবাবে মাবুদ বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমাকে বিজয়ী করবে? প্রভু পরমেশ্বর জানালেন, হ্যাঁ, আক্রমণ কর। আমি তোমাকে বিজয়ী করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?” প্রভু দায়ুদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও| আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে জয় লাভে তোমার সহায় হব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?” উত্তরে সদাপ্রভু বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”