1 Chronicles 14:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা বাল্‌-পরাসীমে এল; আর দাউদ সেই স্থানে তাদেরকে আঘাত করলেন এবং দাউদ বললেন, আল্লাহ্‌ আমার হাত দিয়ে আমার দুশমনদেরকে বাঁধ ভাঙ্গা বন্যার মত ভেঙ্গে ফেললেন। এজন্য সেই স্থানের নাম বাল্‌-পরাসীম (ভঙ্গস্থান) রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ ও তাঁর লোকজন বায়াল-পরাসীমে উঠে গেলেন, ও সেখানে তিনি তাদের পরাজিত করলেন। তিনি বললেন, “জল যেভাবে বাঁধ ভেঙে বের হয়ে আসে, ঈশ্বরও সেভাবে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেঙে দিয়েছেন।” তাই সেই স্থানটির নাম দেওয়া হল বায়াল-পরাসীম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা বাল্‌-পরাসীমে আসিল; আর দায়ূদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন; এবং দায়ূদ কহিলেন, ঈশ্বর আমার হস্ত দ্বারা আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্‌-পরাসীম [ভঙ্গস্থান] রাখা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা বাল্‌-পরাসীমে আসিল; আর দায়ূদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন; এবং দায়ূদ কহিলেন, ঈশ্বর আমার হস্ত দ্বারা আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্‌-পরাসীম [ভঙ্গস্থান] রাখা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ ও তাঁর লোকেরা বাল্‌-পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দায়ূদ বললেন, “ঈশ্বর জলের বাঁধ ভাংগার মত করে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম হল বাল্‌-পরাসীম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ ও তাঁর লোকেরা বাল-পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দাউদ বললেন, “আল্লাহ্‌ পানির বাঁধ ভাংগার মত করে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম হল বাল-পরাসীম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বেল-পেরাসীমে গিয়ে যুদ্ধে তাদের পরাজিত করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বর বাঁধভাঙ্গা বন্যার মত সবলে আমার শত্রুদের ভাসিয়ে নিয়ে গেলেন। তাই এই স্থানটির নাম রাখা হল,বেল-পেরাসীম ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন| দায়ুদ বললেন, “বাঁধ ভাঙা জল যেমন তোড়ে বেরিয়ে আসে ঈশ্বর সেই ভাবে আমার শত্রুদের ভেদ করেছেন| ঈশ্বর আমার সহায় ছিলেন বলেই এটা সম্ভব হল|” সেই কারণে ঐ জায়গার নাম বাল্-পরাসীম রাখা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ও তাঁর লোকেরা বাল্‌ পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দায়ূদ বললেন, “ঈশ্বর জলের বাঁধ ভাঙার মত আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেঙে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম বাল্‌ পরাসীম [ভাঙ্গা জায়গা] রাখা হল।