1 Chronicles 14:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে তারা তাদের দেবমূর্তিগুলোকে ফেলে গিয়েছিল; তাতে দাউদের হুকুম অনুসারে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা সেখানে তাদের দেবতাদের মূর্তিগুলি ফেলে রেখে গেল, এবং দাউদ সেগুলি আগুনে পুড়িয়ে দেওয়ার আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে তাহারা আপনাদের দেবগণকে ফেলিয়া গিয়াছিল; তাহাতে দায়ূদের আজ্ঞানুসারে সেগুলি আগুনে পোড়াইয়া দেওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে তাহারা আপনাদের দেবগণকে ফেলিয়া গিয়াছিল; তাহাতে দায়ূদের আজ্ঞানুসারে সেইগুলি আগুনে পোড়াইয়া দেওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দায়ূদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দাউদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা পালাবার সময় ঠাকুর-প্রতিমা সব ফেলে গেল। দাউদ তাঁর সৈন্যসামন্তদের সেইসব ঠাকুর-প্রতিমা পুড়িয়ে ফেলার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ুদ তাঁর লোকেদের সেই সমস্ত পুড়িয়ে দিতে নির্দেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়েরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দায়ূদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।