1 Chronicles 14:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব বাঁকা গাছের শিখরে সৈন্যগমনের মত আওয়াজ শুনলে তুমি যুদ্ধে অগ্রসর হবে, কেননা আল্লাহ্‌ ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করার জন্য তোমার সম্মুখে অগ্রসর হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চিনার গাছগুলির মাথায় যেই না তুমি কুচকাওয়াজের শব্দ শুনবে, তৎক্ষণাৎ যুদ্ধ-অভিযান চালাবে, কারণ এর অর্থ হল এই যে ফিলিস্তিনী সৈন্যদলকে যন্ত্রণা করার জন্য তোমার আগেই ঈশ্বর স্বয়ং এগিয়ে গিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি যুদ্ধে অগ্রসর হইবে, কেননা ঈশ্বর পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি যুদ্ধে অগ্রসর হইবে, কেননা ঈশ্বর পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাখা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে। এর মানে হল, পলেষ্টীয় সৈন্যদের আঘাত করবার জন্য ঈশ্বর তোমার আগে আগে গেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাখা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে। এর মানে হল, ফিলিস্তিনী সৈন্যদের আঘাত করবার জন্য আল্লাহ্‌ তোমার আগে আগে গেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুঁত বনের মাথার উপর দিয়ে সৈন্যদের পদধ্বনি শোনামাত্র তোমরা ছুটে গিয়ে ওদের আক্রমণ করবে। আমি ফিলিস্তিনী সৈন্যবাহিনীকে পরাজিত করার জন্য তোমার পুরোভাগে এগিয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে| য়েই পলেষ্টীয়দের পায়ের শব্দ শুনতে পাবে, তাদের আক্রমণ করবে| আমি, ঈশ্বর তোমাদের আগে বেরিয়ে যাব এবং পলেষ্টীয় সেনাদলকে পরাজিত করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাঁকা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে, এর মানে হল, পলেষ্টীয় সৈন্যদের আঘাত করবার জন্য ঈশ্বর তোমার আগে আগে গেছেন।”