1 Chronicles 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ আল্লাহ্‌র হুকুম অনুসারে কাজ করলেন; তখন তাঁর লোকেরা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ঈশ্বরের আদেশানুসারেই কাজ করলেন, এবং তারা সেই ফিলিস্তিনী সৈন্যদলকে একেবারে সেই গিবিয়োন থেকে গেষর পর্যন্ত যন্ত্রণা করে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ ঈশ্বরের আজ্ঞানুসারে কার্য্য করিলেন; তখন তাঁহার লোকেরা গিবিয়োন অবধি গেষর পর্য্যন্ত পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ ঈশ্বরের আজ্ঞানুসারে কার্য করিলেন; তখন তাঁহার লোকেরা গিবিয়োন অবধি গেষর পর্যন্ত পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আদেশ মতই দায়ূদ কাজ করলেন। তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সারা পথ পলেষ্টীয় সৈন্যদের মারতে মারতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র হুকুম মতই দাউদ কাজ করলেন। তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সারা পথ ফিলিস্তিনী সৈন্যদের মারতে মারতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ মত দাউদ কাজ করলেন এবং গেবা থেকে গেষর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ী পথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্যন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের আদেশ মতই দায়ূদ কাজ করলেন; তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সমস্ত পথে পলেষ্টীয় সৈন্যদেরকে আঘাত করল।