1 Chronicles 14:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদের কীর্তি সমস্ত দেশে ব্যাপ্ত হল এবং মাবুদ সমস্ত জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটি ভয়ের ভাব জাগিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে দাউদের সুনাম প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছিল, এবং সদাপ্রভু সব জাতির মনে দাউদের সম্বন্ধে এক ভয়ভাব উৎপন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদের কীর্ত্তি সমস্ত দেশে ব্যাপিল, এবং সদাপ্রভু সর্ব্ব জাতির মধ্যে তাঁহা হইতে ভয় উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদের কীর্তি সমস্ত দেশে ব্যাপিল, এবং সদাপ্রভু সর্ব জাতির মধ্যে তাঁহা হইতে ভয় উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দায়ূদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর সদাপ্রভু সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দাউদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর মাবুদ সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, প্রভু পরমেশ্বর তাঁকে সকল জাতির কাছে ভীতিপ্রদ করে তুললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ ঘটনার পর দায়ুদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ুদের পরাক্রমের ভয়ে ভীত করে তুললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে দায়ূদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর সদাপ্রভু সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।