1 Chronicles 14:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ বুঝলেন যে, মাবুদ ইসরাইলের বাদশাহ্‌র পদে তাঁকে সুস্থির করেছেন, কেননা তাঁর লোক ইসরাইলের জন্য তাঁর রাজ্য উন্নতি লাভ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর দাউদ বুঝতে পেরেছিলেন যে সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্য যথেষ্ট উন্নতি লাভ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপথে তাঁহাকে সুস্থির করিয়াছেন, কেননা তাঁহার প্রজা ইস্রায়েলের নিমিত্ত তাঁহার রাজ্য উন্নতি প্রাপ্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁহাকে সুস্থির করিয়াছেন, কেননা তাঁহার প্রজা ইস্রায়েলের নিমিত্ত তাঁহার রাজ্য উন্নতিপ্রাপ্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ বুঝতে পারলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ বুঝতে পারলেন যে, মাবুদ ইসরাইলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ বনি-ইসরাইলদের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বুঝলেন, প্রভু পরমেশ্বর তাঁকে ইসরায়েলের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করছেন এবং তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য তাঁর রাজ্যের শ্রীবৃদ্ধি করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তখন উপলব্ধি করলেন যে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন| প্রভু দায়ুদের সাম্রাজ্য সুবিশাল ও তার ভিত সুদৃঢ় করেছিলেন কারণ ঈশ্বর দায়ুদ ও ইস্রায়েলের লোকদের ভালবাসতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ বুঝতে পারলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন।