1 Chronicles 14:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, যে দাউদ সমস্ত ইসরাইলের বাদশাহ্‌র পদে অভিষিক্ত হয়েছেন, তখন ফিলিস্তিনী সমস্ত লোক দাউদের খোঁজে উঠে এল; দাউদ তা শুনে তাদের বিরুদ্ধে বের হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেয়েছিল দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত হয়েছেন, তখন সর্বশক্তি প্রয়োগ করে তারা তাঁকে খুঁজতে শুরু করল, কিন্তু দাউদ সেকথা শুনে তাদের সম্মুখীন হওয়ার জন্য ছুটে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, গোটা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে আক্রমণ করতে গেল। তা শুনে দায়ূদ তাদের বিরুদ্ধে বের হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, গোটা ইসরাইলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে আক্রমণ করতে গেল। তা শুনে দাউদ তাদের বিরুদ্ধে বের হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা যখন শুনল, দাউদ ইসরায়েলের রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন তারা সসৈন্যে বেরিয়ে পড়ল দাউদের খোঁজে। একথা শুনে দাউদ একটি সুরক্ষিত স্থানে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা যখন দায়ুদ সম্পর্কে জানতে পারল যে দায়ুদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ুদকে খুঁজতে বের হল| দায়ুদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, গোটা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁর খোঁজে বেরিয়ে এল; তা শুনে দায়ূদ তাদের বিরুদ্ধে বের হলেন।