1 Chronicles 15:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ নিজের জন্য দাউদ-নগরে অনেক বাড়ি নির্মাণ করলেন এবং আল্লাহ্র সিন্দুকের জন্য একটি স্থান প্রস্তুত করলেন, তার জন্য একটি তাঁবু স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ-নগরে নিজের জন্য ঘরবাড়ি তৈরি করার পর দাউদ ঈশ্বরের নিয়ম-সিন্দুকের জন্য এক স্থান প্রস্তুত করলেন ও সেটির জন্য এক তাঁবু খাটিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ আপনার জন্য দায়ূদ-নগরে [অনেক] গৃহ নির্ম্মাণ করিলেন, এবং ঈশ্বরের সিন্দুকের জন্য একটী স্থান প্রস্তুত করিলেন, তাহার নিমিত্ত এক তাম্বু স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ আপনার জন্য দায়ূদ-নগরে [অনেক] গৃহ নির্মাণ করিলেন, এবং ঈশ্বরের সিন্দুকের জন্য একটি স্থান প্রস্তুত করিলেন, তাহার নিমিত্ত এক তাম্বু স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দাউদ আল্লাহ্র সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বসবাসের জন্য দাউদ নগরে ঘর-বাড়ি তৈরী করালেন। পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি রাখার জন্য একটি স্থান প্রস্তুত করলেন এবং সেখানে তাঁবু খাটালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ নগরে নিজের জন্য প্রাসাদ বানানোর পর দায়ুদ সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য একটি বিশেষ তাঁবু নির্মাণ করে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ শহরে নিজের জন্য ঘর বাড়ি তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাঁবু খাটালেন।