1 Chronicles 15:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভাইয়েরা নিজদেরকে পবিত্র কর, তাতে আমি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করেছি, সেই স্থানে তা আনতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “আপনারা লেবীয় গোষ্ঠীর কর্তাব্যক্তি; আপনাদেরই নিজেদের ও আপনাদের সহকর্মী লেবীয়দের পবিত্র করতে হবে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য আমি যে স্থানটি প্রস্তুত করে রেখেছি, সেখানে সেটি নিয়ে আসতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সে স্থানে তাহা আনিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সেই স্থানে তাহা আনিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়রা নিজেদের পবিত্র করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সিন্দুকটি এনে রাখতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের বললেন, তোমরা লেবীয় গোষ্ঠীর নেতা। তোমরা নিজেদের এবং নিজেদের বংশের লোকদের শুচিশুদ্ধ কর, যাতে আমি যে স্থান প্রস্তুত করেছি সেই স্থানে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক তোমরা বয়ে আনতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের বললেন, “তোমরা সকলেই লেবীয় পরিবারগোষ্ঠীর নেতা| তোমরা প্রথমে নিজেদের পবিত্র করে তারপর সাক্ষ্যসিন্দুকটা রাখার জন্য আমি যে জায়গা তৈরী করেছি সেখানে নিয়ে এস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সঙ্গী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা কর, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।