1 Chronicles 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রথমবার তোমরা তা বহন কর নি, এজন্য আমাদের আল্লাহ্ মাবুদ আমাদেরকে আক্রমণ করলেন, কারণ আমরা বিধিমতে তাঁর খোঁজ করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা, এই লেবীয়রা যেহেতু প্রথমবার সেটি তুলে আনেননি, তাই আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছিলেন। বিধানানুসারে কীভাবে তা করতে হয়, সে বিষয়েও আমরা তাঁর কাছে কিছু জানতে চাইনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রথম বার তোমরা [তাহা বহন কর] নাই, এই জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে আক্রমণ করিলেন, কারণ আমরা বিধিমতে তাঁহার অন্বেষণ করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রথম বার তোমরা [তাহা বহন কর] নাই, এই জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে আক্রমণ করিলেন, কারণ আমরা বিধিমতে তাঁহার অন্বেষণ করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের মাবুদ আল্লাহ্ রাগে জ্বলে উঠেছিলেন। তাঁর হুকুম অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমবারে তোমরা ছিলে না বলে সেটি তোমরা বয়ে আনতে পার নি এবং যথাবিহিতভাবে তাঁর উপাসনা করা হয় নি বলে আমাদের প্রভু পরমেশ্বর আমাদের দণ্ড দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গতবার আমরা প্রভুর কাছে সাক্ষ্যসিন্দুকটা কি ভাবে নেওয়া হবে তা জিজ্ঞেসও করিনি এবং তোমরা লেবীয়রাও সাক্ষ্যসিন্দুকটা বহন কর নি| তাই প্রভু আমাদের শাস্তি দিয়েছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”