1 Chronicles 15:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ও লেবীয়েরা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সিন্দুক আনবার জন্য নিজদেরকে পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য যাজক ও লেবীয়েরা নিজেদের পবিত্র করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকেরা ও লেবীয়েরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুক আনিবার নিমিত্ত আপনাদিগকে পবিত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকেরা ও লেবীয়েরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুক আনিবার নিমিত্ত আপনাদিগকে পবিত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে পুরোহিতেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ইমামেরা ও লেবীয়রা নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সিন্দুকটি নিয়ে আসতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পুরোহিতও লেবীয়রা ইসরায়েলের প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বয়ে আনার জন্য নিজেদের শুচিশুদ্ধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজকগণ ও লেবীয়রা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটা বহন করার জন্য নিজেদের পবিত্র করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে যাজকেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।