1 Chronicles 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ লেবীয়দের নেতৃবর্গকে বললেন, তোমরা উচ্চৈঃস্বরে আনন্দ ধ্বনি করার জন্য নিজেদের গায়ক ভাইদেরকে বাদ্যযন্ত্র সহকারে, নেবল, বীণা ও করতাল সহকারে নিযুক্ত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ লেবীয় নেতাদের বললেন, তারা যেন খঞ্জনি, বীণা ও সুরবাহারের মতো বাদ্যযন্ত্র নিয়ে আনন্দগান গাইবার জন্য তাদের সহকর্মী লেবীয়দের নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ লেবীয়দের অধ্যক্ষদিগকে কহিলেন, তোমরা উচ্চৈঃস্বরে আনন্দধ্বনি করণার্থে আপনাদের গায়ক ভ্রাতৃগণকে বাদ্যযন্ত্র সহকারে, নেবল, বীণা ও করতাল সহকারে নিযুক্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ লেবীয়দের অধ্যক্ষদিগকে কহিলেন, তোমরা উচ্চৈঃস্বরে আনন্দ ধ্বনি করণার্থে আপনাদের গায়ক ভ্রাতৃগণকে বাদ্যযন্ত্র সহকারে, নেবল, বীণা ও করতাল সহকারে নিযুক্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের কাওয়ালী গাইবার জন্য তাঁদের কাওয়াল ভাইদের নিযুক্ত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ লেবীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন যেন তাঁরা বীণা, করতাল, বাঁশী সহকারে আনন্দ গান করার জন্য অন্যান্য লেবীয়দের নিযুক্ত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ লেবীয় নেতাদের সঙ্গে তাঁদের সতীর্থ গায়কদেরও ডেকে পাঠিয়ে বীণা, বাঁশি, খোল, কর্তাল, ভেঁপু বাজিয়ে আনন্দের গান গাইতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, “তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।”