1 Chronicles 15:18 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁদের সঙ্গে তাঁদের দ্বিতীয় পদস্থ ভাইদেরকে তারা নিযুক্ত করলো। তারা হল জাকারিয়া, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ ও মিক্‌নেয় এবং ওবেদ-ইদোমও যিয়ীয়েল নামে দুই দ্বারপাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের সাথে পদাধিকারবলে তাদের এই আত্মীয়স্বজনরা তাদের তুলনায় কিছুটা কম গুরুত্বপূর্ণ ছিলেন: সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিকনেয় এবং দ্বাররক্ষী ওবেদ-ইদোম ও যিয়ীয়েল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদের সঙ্গে তাঁহাদের দ্বিতীয় পদস্থ ভ্রাতাদিগকে, সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ ও মিক্‌নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল, এই দুই দ্বারপাল; এই সকলকে তাহারা নিযুক্ত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদের সঙ্গে তাঁহাদের দ্বিতীয় পদস্থ ভ্রাতাদিগকে, সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ ও মিক্‌নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল, এই দুই দ্বারপাল; এই সকলকে তাহারা নিযুক্ত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর পুরোহিতদের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর ইমামদের। তারা হল জাকারিয়া, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সঙ্গে ছিল তাদের সাহায্যকারীরা, তাদের আত্মীয়স্বজন, সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল| এরা ছিল লেবীয় দ্বাররক্ষীগণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের সঙ্গে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর আত্মীয়দের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দুইজন পাহারাদার।