1 Chronicles 15:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে দাউদ বললেন, আল্লাহ্র সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কারো কর্তব্য নয়, কেননা আল্লাহ্র সিন্দুক বইতে ও চিরকাল তাঁর পরিচর্যা করতে মাবুদ তাদেরকেই মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ বললেন, “লেবীয়েরা ছাড়া আর কেউ ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুকটি বহন করার ও চিরকাল তাঁর সামনে সেবাকাজ করার জন্য সদাপ্রভুই তাদের বেছে নিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে দায়ূদ কহিলেন, ঈশ্বরের সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কাহারও কর্ত্তব্য নয়; কেননা ঈশ্বরের সিন্দুক বহিতে ও চিরকাল তাঁহার পরিচর্য্যা করিতে সদাপ্রভু তাহাদিগকেই মনোনীত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে দায়ূদ কহিলেন, ঈশ্বরের সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কাহারও কর্তব্য নয়; কেননা ঈশ্বরের সিন্দুক বহিতে ও চিরকাল তাঁহার পরিচর্যা করিতে সদাপ্রভু তাহাদিগকেই মনোনীত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই বেছে নিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বললেন, “আল্লাহ্র সিন্দুক লেবীয়রা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ মাবুদের সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর এবাদত-কাজ করবার জন্য মাবুদ তাদেরই বেছে নিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর নির্দেশ দিলেন, একমাত্র লেবীয়রাই এই চুক্তি সিন্দুক বহন করবে। কারণ প্রভু পরমেশ্বর চিরকাল এই চুক্তি সিন্দুক বহন করার জন্য এবং তাঁর সেবা করার জন্য তাদেরই মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শুধুমাত্র লেবীয়রাই এই সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে যেতে পারবে কারণ কেবলমাত্র প্রভু তাদেরই এই কাজের জন্য এবং চিরদিন তাঁর সেবার জন্য বেছে নিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করতে পারবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই মনোনীত করেছেন।”