1 Chronicles 15:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয়দের নেতা কননিয় গান সম্বন্ধে প্রধান হলেন। তিনি গান শিক্ষা দিলেন, কারণ তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রধান-লেবীয় কননিয়কে গানের গুরু করে দেওয়া হল; সেটিই ছিল তাঁর দায়িত্ব, কারণ তিনি সে কাজে যথেষ্ট পারদর্শী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয়দের অধ্যক্ষ কননিয় গান সম্বন্ধে নায়ক হইলেন; তিনি গান শিক্ষা দিলেন, কারণ তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয়দের অধ্যক্ষ কননিয় গান সম্বন্ধে নায়ক হইলেন; তিনি গান শিক্ষা দিলেন, কারণ তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাওয়ালী পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি কাওয়ালীর ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গীতে পারদর্শিতার জন্য তাঁরা কননিয়কে লেবীয় গায়কদলের নেতা নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় নেতা কননিয ছিলেন গানের দায়িত্বে কারণ তিনি ছিলেন গানে পারদর্শী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর গান শেখানোর জন্য দায়িত্ব পড়েছিল।