1 Chronicles 15:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ, ইসরাইলের প্রাচীনবর্গরা ও সহস্রপতিরা আনন্দ সহকারে ওবেদ-ইদোমের বাড়ি থেকে মাবুদের শরীয়ত-সিন্দুক আনতে গেলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ও ইস্রায়েলের প্রাচীনেরা এবং সৈন্যদলের সহস্র-সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি আনতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনবর্গ ও সহস্রপতিগণ আনন্দ সহকারে ওবেদ-ইদোমের বাটী হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনিতে গেলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনবর্গ ও সহস্রপতিগণ আনন্দ সহকারে ওবেদ-ইদোমের বাটী হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনিতে গেলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে দায়ূদ, ইস্রায়েলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা-সিন্দুকটি আনবার জন্য গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে দাউদ, ইসরাইলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে মাবুদের সেই সাক্ষ্য-সিন্দুকটি আনবার জন্য গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী নেতৃবৃন্দ ও সেনানায়কদের নিয়ে দাউদ মহাধুমধাম ও আনন্দ উৎসব করতে করতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে ওবেদ-ইদোমের বাড়ীতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ, ইস্রায়েলের নেতৃবর্গ ও সেনাধ্যক্ষরা সকলে সাক্ষ্যসিন্দুকটা ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনতে গেলেন, সকলেই তখন উল্লসিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনেরা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা সিন্দুকটি আনবার জন্য গেলেন।