1 Chronicles 15:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে লেবীয়েরা মাবুদের শরীয়ত-সিন্দুক বহন করলো, আল্লাহ্ তাদের সাহায্য করলেন বলে ওঁরা সাতটি বলদ ও সাতটি ভেড়া কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়দের ঈশ্বর সাহায্য করলেন, তাই সাতটি বলদ ও সাতটি মদ্দা মেষ বলি দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিল, ঈশ্বর তাহাদের সাহায্য করিলেন বলিয়া উহাঁরা সাতটী বলদ ও সাতটী মেঘ উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিল, ঈশ্বর তাহাদের সাহায্য করিলেন বলিয়া উঁহারা সাতটি বলদ ও সাতটি মেষ উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লেবীয়েরা সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লেবীয়রা মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বয়ে আনছিল আল্লাহ্ তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া কোরবানী দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে লেবীয়রা চুক্তি সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল, ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন বলে তারা সাতটি বৃষ ও সাতটি মেষ উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করছিলেন ঈশ্বর অন্তরাল থেকে তাদের সহায় হলেন| সাতটা ষাঁড় ও মেষকে এই উপলক্ষ্যে উৎসর্গ করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে তারা সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করল।