1 Chronicles 15:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ এবং সিন্দুক-বহনকারী লেবীয়েরা, গায়কেরা ও গায়কদের সঙ্গে গানের নেতা কননিয়, এঁরা সকলে মসীনার পোশাক পরা ছিলেন; এবং দাউদের কাঁধে মসীনার একটি এফোদ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে দাউদ মিহি মসিনার পোশাক গায়ে দিলেন, সেই নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়েরা সবাই, তথা সংগীতজ্ঞরা, ও গায়কদলের গান পরিচালনাকারী কননিয়ও একই ধরনের পোশাক গায়ে দিলেন। দাউদ আবার মসিনার এক এফোদও গায়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ এবং সিন্দুকবাহক লেবীয়েরা, গায়কেরা ও গায়কদের সহিত গানের অধ্যক্ষ কননিয়, ইহাঁরা সকলে মসীনার পরিচ্ছদ পরিহিত ছিলেন; এবং দায়ূদের স্কন্ধে মসীনার এক এফোদ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ এবং সিন্দুকবাহক লেবীয়েরা, গায়কেরা ও গায়কদের সহিত গানের অধ্যক্ষ কননিয়, ইঁহারা সকলে মসীনার পরিচ্ছদ পরিহিত ছিলেন; এবং দায়ূদের স্কন্ধে মসীনার এক এফোদ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিন্দুক বহনকারী লেবীয়রা, কাওয়ালেরা এবং কাওয়ালীর দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দাউদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ মিহি রেশমের পোশাক পরেছিলেন। গায়কদল ও তাদের নেতা কননিয় এবং যে লেবীয়রা চুক্তি সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরাও রেশমী পোষাক পরেছিলেন। এ ছাড়াও দাউদ রেশমী এফোদ পরেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করেছিলেন তাঁরা সকলেই মিহি মসীনার তৈরী বিশেষ পরিচ্ছদ পরেছিলেন| কনানিয়, যিনি গানের এবং সমস্ত গায়কদের দায়িত্বে ছিলেন তিনি এবং দায়ুদও মিহি মসীনার তৈরী পোশাক পরেছিলেন| দায়ুদ মিহি মসীনার তৈরী এফোদও পরেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।