1 Chronicles 15:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তূরী, করতাল, নেবল ও বীণা-ধ্বনি সহকারে সমস্ত ইসরাইল মাবুদের শরীয়ত-সিন্দুক আনয়ন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলে সবাই চিৎকার করে করে, মদ্দা মেষের শিং ও শিঙা এবং সুরবাহার বাজিয়ে, ও খঞ্জনি ও বীণাও বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ফিরিয়ে এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তূরী, করতাল, নেবল ও বীণাধ্বনি সহকারে সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনয়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তূরী, করতাল, নেবল ও বীণাধ্বনি সহকারে সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনয়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সমস্ত বনি-ইসরাইলরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি জেরুজালেমে নিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সকলে মিলে তুরী, শিঙা, করতাল ও বাঁশী বাজিয়ে জয়ধ্বনি করতে করতে চুক্তি সিন্দুকটি জেরুশালেমে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আনন্দে চিৎকার করতে করতে ভেড়ার শিঙা, তূরী-ভেরী বাজাতে বাজাতে, বীণা, বাদ্যযন্ত্র এবং খঞ্জনীর বাজনার সঙ্গে ইস্রায়েলের লোকরা সাক্ষ্য-সিন্দুকটা নিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিঙ্গা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।