1 Chronicles 15:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের শরীয়ত-সিন্দুক যখন দাউদ-নগরে উপস্থিত হল তখন তালুতের কন্যা মীখল জানালা দিয়ে চেয়ে দেখলেন এবং দাউদ বাদশাহ্‌কে নৃত্য ও আনন্দ করতে দেখে মনে মনে তুচ্ছ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ঠিক যখন দাউদ-নগরে প্রবেশ করছিল, শৌলের মেয়ে মীখল জানালায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। আর তিনি যখন দেখলেন যে রাজা দাউদ নাচছেন ও উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখন তিনি মনে মনে তাঁকে তুচ্ছজ্ঞান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক যখন দায়ূদ-নগরে উপস্থিত হইল, তখন শৌলের কন্যা মীখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, এবং দায়ূদ রাজাকে নৃত্য ও আনন্দ করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক যখন দায়ূদ-নগরে উপস্থিত হইল, তখন শৌলের কন্যা মীখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, এবং দায়ূদ রাজাকে নৃত্য ও আনন্দ করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি দায়ূদ-শহরে ঢুকবার সময় শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি দাউদ-শহরে ঢুকবার সময় তালুতের মেয়ে মীখল জানালা দিয়ে তা দেখলেন। বাদশাহ্‌ দাউদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দাউদকে তুচ্ছ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুকটি শহরে আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে, লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি দারুণ ঘৃণা জাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুকটা দায়ুদ নগরীতে এসে পৌঁছনোর পর দায়ুদ যখন নাচছিলেন এবং উদযাপন করছিলেন তখন শৌলের কন্যা মীখল একটা জানলা দিয়ে দেখছিল| দায়ুদের প্রতি তার যাবতীয় শ্রদ্ধা অন্তর্হিত হল কারণ সে ভাবল দায়ুদ বোকার মতো আচরণ করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি দায়ূদ শহরে ঢুকবার দিন শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।