1 Chronicles 15:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ মাবুদের সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করেছিলেন, সেই স্থানে তা আনবার জন্য সমস্ত ইসরাইলকে জেরুশালেমে একত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য দাউদ যে স্থানটি প্রস্তুত করলেন, সেখানে সেটি নিয়ে আসার জন্য তিনি সমস্ত ইস্রায়েলকে জেরুশালেমে একত্রিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে তাহা আনিবার নিমিত্ত সমস্ত ইস্রায়েলকে যিরূশালেমে একত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে তাহা আনিবার নিমিত্ত সমস্ত ইস্রায়েলকে যিরূশালেমে একত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের এক জায়গায় জড়ো করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সিন্দুকের জন্য দাউদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত বনি-ইসরাইলদের এক জায়গায় জমায়েত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর চুক্তি সিন্দুকটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসার জন্য সমস্ত ইসরায়েলীকে জেরুশালেমে একত্র করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য যে জায়গাটি তৈরী হয়েছিল সেখানে সাক্ষ্যসিন্দুকটি আনবার জন্য দায়ুদ ইস্রায়েলের সমস্ত লোকদের জেরুশালেমে জড়ো হতে ডাক দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের যিরূশালেমে জড়ো করলেন।