1 Chronicles 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা আল্লাহ্‌র সিন্দুক ভিতরে এনে, দাউদ তার জন্য যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং আল্লাহ্‌র সম্মুখে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সিন্দুকের জন্য দাউদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর আল্লাহ্‌র সামনে পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুক রাখার জন্য দাউদ যে তাম্বুর ব্যবস্থা করেছিলেন, বাহকেরা সেই তাম্বুর মধ্যে সেটি এনে রাখল। তারপর তাঁরা ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ুদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন| তারপর ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল।