1 Chronicles 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পবিত্র নামের মহিমা হোক; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পবিত্র নামের মহিমা করো; যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা মাবুদকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের দিল আনন্দিত হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পবিত্র নামের মহিমা গাও, প্রভুর সন্ধানী যারা, হৃদয় তাদের পূর্ণ হোক পরম উল্লাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও| তোমরা যারা তাঁকে চাও তারা আনন্দিত হও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।