1 Chronicles 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণ কর তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ, তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর মুখের সমস্ত শাসন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য্য কর্ম্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে তাঁর দাস ইস্রায়েলের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে তাঁর গোলাম ইসরাইলের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর কুদরতির কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভুর সেবক অব্রাহামের বংশ। প্রভুর মনোনীত যাকোবের বংশ। স্মরণ কর তাঁর কীর্তিরাজি,তাঁর অলৌকিক কার্যাবলী, স্মরণ কর তাঁর বিচারের বাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো| মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমৎকার!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।