1 Chronicles 16:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের নামের গৌরব ঘোষণা কর, নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর সম্মুখে এসো, পবিত্র শোভায় মাবুদকে সেজ্‌দা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো! নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো। তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইস, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর নামের গৌরব কীর্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইস, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর; উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস। সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁকে শ্রদ্ধা জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের; কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস। মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নামের যোগ্য মর্যাদা দাও, নৈবেদ্য উপহার নিয়ে তাঁর সম্মুখে এস। পবিত্রতায় মণ্ডিত হয়ে পরমেশ্বরের আরাধনা কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মহিমার গান গাও| তাঁর নামের মাহাত্ম্য কীর্তন করো| প্রভুর চরণে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করো| তাঁকে সুন্দর ও পবিত্র পোশাকে উপাসনা করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নামের গৌরব বর্ননা কর; নৈবেদ্য নিয়ে তাঁর সামনে এস। পবিত্রতার ঐশ্বর্য্যে সদাপ্রভুর আরাধনা কর।