1 Chronicles 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত ইসরাইলের মধ্যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক স্ত্রীলোককে একখানা করে রুটি ও এক খণ্ড গোশ্ত ও একখানা আঙ্গুরের পিঠা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত ইস্রায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানা রুটী ও এক এক ভাগ [অন্য খাদ্য] ও এক একখানা দ্রাক্ষাপিষ্টক দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত ইস্রায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানি রুটি ও এক এক ভাগ [অন্য খাদ্য] ও এক একখানি দ্রাক্ষাপিষ্টক দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক তাল কিশমিশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ইসরাইলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড গোশ্ত ও এক তাল কিশমিশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং ইসরায়েলী প্রজাদের সকলকে খাদ্য বিতরণ করলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে দেওয়া হল একটা করে রুটি, এক টুকরো ঝলসানো মাংস আর কিসমিসের পিঠে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন।