1 Chronicles 16:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক; লোকে জাতিদের মধ্যে বলুক, মাবুদ রাজত্ব করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক, সদাপ্রভু রাজত্ব করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক, সদাপ্রভু রাজত্ব করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশ মণ্ডল হোক আনন্দমুখর, উল্লসিত হোক এই বিশ্বচরাচর, সর্বজাতির কাছে তারা ঘোষণা করুক: পরমেশ্বরই সর্বাধিপতি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক্; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিয়ামক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”