1 Chronicles 16:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনের সমস্ত গাছ মাবুদের সাক্ষাতে আনন্দে গান করবে; কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক, সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বনের বৃক্ষ সকল সদাপ্রভুর সাক্ষাতে আনন্দে গান করিবে; কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বনের বৃক্ষ সকল সদাপ্রভুর সাক্ষাতে আনন্দে গান করিবে; কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে বনের গাছপালাও মাবুদের সামনে আনন্দে গজল গাইবে, কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অরণ্যের বৃক্ষরাজিও তখন আনন্দে গাইবে গান পরমেশ্বরের সম্মুখে, কারণ তিনি আসছেন পৃথিবীর বিচার করতে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে! কেন? কারণ প্রভু আসছেন পৃথিবীর বিচার করতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।