1 Chronicles 16:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়; তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান; তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্রাকৃতজ্ঞতা নিবেদন কর পরমেশ্বরের চরণে কারণ তিনি মঙ্গলময়, চিরস্থায়ী তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল| তাঁর আশীর্বাদ ও করুণা চিরন্তন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর অটল ভালবাসা অনন্তকাল স্থায়ী।