1 Chronicles 16:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্‌, উদ্ধার কর, আমাদেরকে সংগ্রহ কর, জাতিদের হাত থেকে উদ্ধার কর, যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো; আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বল, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ কর, আমাদিগকে সংগ্রহ কর, জাতিগণ হইতে উদ্ধার কর, যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বল, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ কর, আমাদিগকে সংগ্রহ কর, জাতিগণ হইতে উদ্ধার কর, যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে শুকরিয়া জানাতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও বলো, হে আমাদের পরিত্রাতা ঈশ্বর উদ্ধার কর আমাদের জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের উদ্ধার করে একত্রিত কর যেন আমরা তোমায় কৃতজ্ঞতা নিবেদন করতে পারি, যেন তোমার পবিত্র নামের মহিমা ও স্তুতিগান করে ধন্য হতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুকে বলো, “হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা আমাদের ঐক্যবদ্ধ কর| সমস্ত জাতির হাত থেকে আমাদের রক্ষা করো| তাহলে আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করতে পারবো| তোমার মহিমার প্রশংসা করতে পারবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতা নামের স্তব করি, জয়ধ্বনি সহকারে তোমার প্রশংসা করি।”