1 Chronicles 16:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন্, আর সদাপ্রভু প্রশংসা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন, আর সদাপ্রভুর প্রশংসা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।” এর পর সব লোকেরা বলল, “আমেন, সদাপ্রভুর গৌরব হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্ত ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা হোক।” এর পর সব লোকেরা বলল, “আমিন, মাবুদের প্রশংসা হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য হোক প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের নাম যুগে যুগে, অনন্তকাল। সমবেত জনতা সকলে বলল, আমেন। তারা পরমেশ্বরের বন্দনা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর সর্বদা যেভাবে প্রশংসিত হয়েছেন, চিরদিন সে ভাবেই তাঁর প্রশংসা হোক্্| সমস্ত লোক প্রভুর প্রশংসা করে সমবেতভাবে বলে উঠলো, “আমেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। এর পর সব লোকেরা বলল, “আমেন” এবং সদাপ্রভুর প্রসংসা করলো।