1 Chronicles 16:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিদিনের চাহিদানুসারে পর্যায়ক্রমে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির সামনে পরিচর্যা করার জন্য দাউদ সেখানে আসফ ও তাঁর সহকর্মীদের ছেড়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দিন দিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়ত পরিচর্য্যা করণার্থে তিনি আফসকে ও তাঁহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সম্মুখে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দিন দিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়ত পরিচর্যা করণার্থে তিনি আসফকে ও তাঁহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকের সম্মুখে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা-কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত এবাদত-কাজের জন্য দাউদ মাবুদের সাক্ষ্য-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে নিত্য আরাধনার জন্য দাউদ আসফ ও তাঁর সহকারী লেবীয়দের স্থায়ীভাবে নিযুক্ত করলেন। সেখানে প্রতিদিন তাঁদের নির্ধারিত কর্তব্য পালন করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ুদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর নিয়ম সিন্দুকের কাছে আসফ ও তাঁর ভাইদের রাখলেন।