1 Chronicles 16:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সাদোক ইমামকে ও তাঁর ইমাম ভাইদেরকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখে রাখলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিবিয়োনে আরাধনার উঁচু স্থানটিতে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে দাউদ যাজক সাদোক ও তাঁর সহকর্মী যাজকদের ছেড়ে গেলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে পুরোহিত সাদোক ও তাঁর সংগের পুরোহিতদের রেখে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ গিবিয়োনের এবাদতের উঁচু স্থানে মাবুদের আবাস-তাম্বুর সামনে ইমাম সাদোক ও তাঁর সংগের ইমামদের রেখে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সাদোক এবং তাঁর সহকারী পুরোহিতদের উপর গিবিয়োনে প্রভু পরমেশ্বরের উপাসনার দায়িত্ব ন্যস্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ুদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস তাঁবুর সামনে যাজক সাদোক ও তাঁর সঙ্গী যাজকদের রাখলেন।