1 Chronicles 16:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি মাবুদের সিন্দুকের সম্মুখে পরিচর্যা করতে এবং ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে স্মরণ করতে তাঁর প্রশংসা-গজল ও প্রশংসা করতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার, তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে পরিচর্য্যা করিতে, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে, তাঁহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে পরিচর্যা করিতে, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে তাঁহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা-কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সিন্দুকের সামনে এবাদত-কাজের জন্য দাউদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা মুনাজাত করতে, শুকরিয়া জানাতে এবং ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুকের সামনে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরকে আবাহন করার জন্য, তাঁর কাছে কৃতজ্ঞতা নিবেদন ও তাঁর স্তবগান করার জন্য দাউদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ুদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন| এই সমস্ত লেবীয়দের মূল কাজ ছিল প্রভুর স্তবগান ও প্রশংসা করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।