1 Chronicles 16:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাঁরা কোরবানগাহ্‌র উপরে মাবুদের উদ্দেশে নিয়মিতভাবে খুব ভোরে ও সন্ধ্যাবেলা পোড়ানো-কোরবানী করেন এবং মাবুদ ইসরাইলকে যে ব্যবস্থা হুকুম করেছিলেন, তাতে লেখা সমস্ত কথানুসারে কাজ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তারা পর্যায়ক্রমে, সকাল-সন্ধ্যায় সদাপ্রভু ইস্রায়েলকে যে বিধানপুস্তক দিলেন তাতে লেখা যাবতীয় নিয়মানুসারে হোমবলির বেদিতে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উপস্থিত করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাঁহারা হোমবেদির উপরে সদাপ্রভুর উদ্দেশে নিয়ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোমবলি উৎসর্গ করেন, এবং সদাপ্রভু ইস্রায়েলকে যে ব্যবস্থা আদেশ করিয়াছিলেন, তাহাতে লিখিত সমস্ত কথানুসারে কার্য্য করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাঁহারা হোমবেদির উপরে সদাপ্রভুর উদ্দেশে নিয়ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোমবলি উৎসর্গ করেন, এবং সদাপ্রভু ইস্রায়েলকে যে ব্যবস্থা আদেশ করিয়াছিলেন, তাহাতে লিখিত সমস্ত কথানুসারে কার্য করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে আইন-কানুন দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের বেদীর উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর উদ্দেশ্য ছিল মাবুদ বনি-ইসরাইলদের যে শরীয়ত দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা মাবুদের উদ্দেশে কোরবানগাহের উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-কোরবানী দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের যে লিখিত বিধান দিয়েছিলেন, সেই অনুযায়ী প্রতিদিন সকাল-সন্ধ্যায় সেখানকার বেদীতে তাঁদের হোমবলি উৎসর্গ করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উৎসর্গ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে ব্যবস্থার আদেশ দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে বেদির উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে হোমবলির অনুষ্ঠান করতে পারেন।