1 Chronicles 16:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি হেমন ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লেখা হল, তাদেরকে ওদের সঙ্গে রাখলেন, যেন তাঁরা মাবুদের প্রশংসা-গজল করেন, কেননা তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাদের সাথে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উহাঁদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উঁহাদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর চিরকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা মাবুদের চিরকাল স্থায়ী অটল মহব্বতের জন্য তাঁকে শুকরিয়া জানাতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তাঁদের সঙ্গে থাকতেন হেমন ও যিদুথুন এবং তাঁদের সঙ্গীরা। ঈশ্বরের অসীম অবিচল প্রেমের কথা স্মরণ করে কৃতজ্ঞতা নিবেদনের স্তবগান করার জন্য তাঁরা বিশেষভাবে মনোনীত হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, যিদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।