1 Chronicles 16:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উচ্চধ্বনির জন্য তূরী ও করতাল এবং খোদায়ী সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র বাজাতে হেমন ও যিদূথূন ওদের সঙ্গী এবং যিদূথূনের পুত্ররা দ্বারপাল হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেমন ও যিদূথূনকে দায়িত্ব দেওয়া হল যেন তারা শিঙা ও সুরবাহার বাজান এবং পবিত্র গানের সাথে সাথে অন্যান্য বাজনাও বাজান। যিদূথূনের ছেলেরা সদাপ্রভুর মন্দিরের দরজায় মোতায়েন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উচ্চধ্বনির নিমিত্ত তূরী ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও যিদূথূন উহাদের সঙ্গী, এবং যিদূথূনের পুত্রগণ দ্বারপাল হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উচ্চধ্বনির নিমিত্ত তূরী ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও যিদূথূন উহাদের সঙ্গী, এবং যিদূথূনের পুত্রগণ দ্বারপাল হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের উদ্দেশে গান করবার সময়ে তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের বংশের লোকদের রক্ষী হিসাবে নিযুক্ত করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাইবার সময়ে শিংগা, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের বংশের লোকদের রক্ষী হিসাবে নিযুক্ত করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তবগানের সঙ্গে তুরী, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর দায়িত্ব ছিল হেমন ও যিদুথুনের উপর। যিদুথুনের পুত্রদের উপর দ্বার রক্ষার ভার দেওয়া হয়েছিল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হেমন আর যিদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত| ঈশ্বরের নাম বন্দনার সময়ে তাঁরা অন্যান্য বাদ্যযন্ত্রও বাজাতেন| যিদূথূনের পুত্ররা তাঁবুর দরজায় পাহারা দিতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের উদ্দেশ্যে গান করবার দিনের তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের ছেলেরা লোকদের দরজার পাহারাদার হল।