1 Chronicles 16:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত লোক যার যার বাড়িতে প্রস্থান করলো এবং দাউদ তাঁর পরিজনদেরকে দোয়া করার জন্য ফিরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে লোকেরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল, এবং দাউদও তাঁর পরিবার-পরিজনদের আশীর্বাদ করার জন্য ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল; এবং দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্ব্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল; এবং দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়ীতে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দাউদ তাঁর পরিবারের লোকদের দোয়া করবার জন্য বাড়ীতে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সকলে যে যার বাড়িতে ফিরে গেল এবং দাউদও তাঁর পরিবারের সকলের সঙ্গে কিছুদিন কাটানোর জন্য বাড়িতে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত উৎসবের পর প্রত্যেকে যে যার বাড়িতে ফিরে গেল| রাজা দায়ুদও তাঁর পরিবারকে আশীর্বাদ করতে নিজের প্রাসাদে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়িতে ফিরে গেলেন।