1 Chronicles 16:7 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন দাউদ মাবুদের উদ্দেশে প্রশংসা-গজল করার ভার আসফের ও তাঁর ভাইদের হাতে প্রথমে অর্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন দায়ূদ সদাপ্রভুর উদ্দেশে স্তবগান করিবার ভার আসফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন দায়ূদ সদাপ্রভুর উদ্দেশে স্তবগান করিবার ভার আসফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন দাউদ প্রথমে মাবুদের উদ্দেশে শুকরিয়ার এই কাওয়ালী গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদই প্রথম প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্তবস্তূতি নিবেদন করার জন্য আসফ ও তাঁর সঙ্গী লেবীয়দের নিযুক্ত করেছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন: