1 Chronicles 16:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর। তাঁর সমস্ত অলৌকিক কাজ ধ্যান কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর। তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল ধ্যান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর। তাঁহার আশ্চর্য কর্ম সকল ধ্যান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা-গান কর; তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-গজল কর; তাঁর সব অলৌকিক কাজের কথা বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাও মহাসঙ্গীত, গাও তাঁর স্তবগান গানে গানে বল তাঁর অপূর্ব কীর্তিকাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা কর| তাঁর মহৎ কীর্তির কথা সবাইকে জানাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর উদ্দেশ্যে গান গাও, তাঁর প্রশংসা গান কর; তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।”