1 Chronicles 17:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার দিন সমপূর্ণ হলে যখন তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে যেতে হবে, তখন আমি তোমার পুত্রদের মধ্যে এক জনকে স্থাপন করবো এবং তার রাজ্য স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার আয়ু শেষ হয়ে যাওয়ার পর ও যখন তুমি তোমার পূর্বপুরুষদের সাথে মিলিত হওয়ার জন্য চলে যাবে, তখন তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আমি তোমার এমন এক বংশধরকে উৎপন্ন করব, যে হবে তোমার আপন ছেলেদের মধ্যে একজন, এবং আমি তার রাজ্য সুস্থিরও করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, তোমার পুত্রগণের মধ্যে এক জনকে, স্থাপন করিব; এবং তাহার রাজ্য স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, তোমার পুত্রগণের মধ্যে একজনকে, স্থাপন করিব; এবং তাহার রাজ্য স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের একজনকে, তোমার নিজের সন্তানকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের একজনকে, তোমার নিজের সন্তানকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমায় আয়ু ফুরালে তুমি চলে যাবে তোমার পিতৃপুরুষদের কাছে, পরলোকে। তখন তোমার এক বংশধরকে আমি তোমার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। তার রাজ্য করব সুদৃঢ়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর পর তুমি যখন তোমার পূর্বপুরুষদের সঙ্গে যোগ দেবে আমি তোমার নিজের পুত্রকে নতুন রাজা করব এবং তার রাজত্ব সুদৃঢ় করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের এক জনকে, তোমার নিজের বংশধরদেরকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব।