1 Chronicles 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার পিতা হব ও সে আমার পুত্র হবে এবং যে তোমার আগে ছিল তার কাছ থেকে যেমন আমার অটল মহব্বত প্রত্যাহার করেছিলাম, তেমনি এর থেকে তা প্রত্যাহার করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার বাবা হব, ও সে আমার ছেলে হবে। যেভাবে আমি তোমার পূর্বপুরুষদের কাছ থেকে আমার প্রেম-ভালোবাসা সরিয়ে নিয়েছিলাম, আমি আর কখনও সেভাবে তার কাছ থেকে তা সরিয়ে নেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে; এবং যে তোমার পূর্ব্বে ছিল, তাহা হইতে যেমন আপন দয়া অপসারণ করিয়াছিলাম, তেমনি ইহা হইতে তাহা অপসারণ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে; এবং যে তোমার পূর্বে ছিল, তাহা হইতে যেমন আপন দয়া অপসারণ করিয়াছিলাম, তেমনি ইহা হইতে তাহা অপসারণ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। আমার মহব্বত আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তার পিতা হব এবং সে হবে আমার পুত্র। তোমার পূর্বতন রাজার উপর থেকে আমার কৃপা যেমন ফিরিয়ে নিয়েছিলাম, সেইভাবে তাকে কখনও আমার কৃপা থেকে বঞ্চিত করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার আগে যিনি রাজা হিসাবে শাসন করতেন সেই শৌলের ওপর থেকে যদিও আমি আমার সমর্থন সরিয়ে নিয়েছিলাম কিন্তু তোমার পুত্রকে আমি সব সময়ই ভালবাসব| আমি হব তার পিতা এবং সে হবে আমার পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার বাবা আর সে হবে আমার ছেলে। আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে।