1 Chronicles 17:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি তোমার গোলামের জন্য তোমার ইচ্ছা অনুসারে এসব মহৎ কাজ তুমি করেছ আর তোমার গোলামকে তা জানিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু। তোমার এই দাসের সুবিধার্থে ও তোমার ইচ্ছানুসারেই তুমি এই মহান কাজটি করেছ ও এসব বড়ো বড়ো প্রতিজ্ঞা অবগত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্ত, ও নিজ হৃদয় অনুসারে, এই সমস্ত মহৎ কার্য্য সাধন করিয়া [এই] সমস্ত মহৎ কর্ম্ম জ্ঞাত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্ত, ও নিজ হৃদয় অনুসারে, এই সমস্ত মহৎ কার্য সাধন করিয়া [এই] সমস্ত মহৎ কর্ম জ্ঞাত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার দাসের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার গোলামের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার গোলামকে তা জানিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি প্রতিশ্রুতি রক্ষার তাগিদে তোমার দাসের জন্য স্বেচ্ছায় এই সমস্ত মহান কাজ করেছ, চেয়েছ তোমার মহিমার কথা জানাতে, চেয়েছ আমার ভাবী সমৃদ্ধির কথা জানাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, শুধু তোমার ইচ্ছাতেই আমার জীবনে এই সব মহৎ ঘটনা ঘটেছে| তুমি এ সমস্ত মহৎ ঘটনাকে জ্ঞাত করতে চেয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তোমার দাসের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ।