1 Chronicles 17:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো তোমার লোক ইসরাইলকে চিরকালের জন্য তোমার লোক করেছ, আর হে মাবুদ, তুমিই তাদের আল্লাহ্ হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রজা ইস্রায়েলকে তুমি চিরতরে একেবারে তোমার নিজস্ব করে নিয়েছ, এবং হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়ে গিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত তোমার প্রজা ইস্রায়েলকে চিরকালের জন্য আপন প্রজা করিয়াছ; আর হে সদাপ্রভু, তুমিই তাহাদের ঈশ্বর হইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত তোমার প্রজা ইস্রায়েলকে চিরকালের জন্য আপন প্রজা করিয়াছ; আর হে সদাপ্রভু, তুমিই তাহাদের ঈশ্বর হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোক ইস্রায়েলীয়দের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের লোক করেছ, আর তুমি, হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বান্দা বনি-ইসরাইলদের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের বান্দা করেছ, আর তুমি, হে আল্লাহ্, তুমি তাদের মাবুদ হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চিরদিনের জন্য ইসরায়েলকে করেছ নিজের প্রজা আর হে প্রভু পরমেশ্বর, তুমি হয়েছ তাদের ঈশ্বর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের তুমি চিরকালের জন্য তোমার লোক হিসেবে বেছে নিয়েছো| এবং তুমিই তাঁদের ঈশ্বর হয়েছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার লোক ইস্রায়েলীয়দের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের লোক করেছ, আর তুমি, হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়েছ।