1 Chronicles 17:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে মাবুদ, তুমি তোমার গোলাম ও তার কুলের বিষয়ে যে কালাম বলেছ, তা চিরকালের জন্য স্থিরীকৃত হোক; যেমন বলেছ, সেই অনুসারে কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এখন, হে সদাপ্রভু, তোমার দাসের ও তার কুলের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করলে, তা যেন চিরতরে প্রতিষ্ঠিত হয়। তোমার প্রতিজ্ঞানুসারেই তুমি তা করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থিরীকৃত হউক; যেমন বলিয়াছ, তদনুসারে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থিরীকৃত হউক; যেমন বলিয়াছ, তদনুসারে কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন হে মাবুদ, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে ওয়াদা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার ওয়াদা অনুসারেই তা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস, আমার ও আমার বংশ সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ কর চিরকালের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, তুমি আমার ও আমার পরিবারের কাছে যে প্রতিজ্ঞা করলে তা যেন চির দিন তোমার স্মরণে থাকে| তুমি যা বললে তাই যেন ঘটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর।