1 Chronicles 17:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হোক; লোকে বলুক, বাহিনীগণের মাবুদই ইসরাইলের আল্লাহ্, ইসরাইলের পক্ষীয় আল্লাহ্, আর তোমার গোলাম দাউদের কুল তোমার সাক্ষাত সুস্থির।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তা প্রতিষ্ঠিত হয় ও তোমার নাম চিরতরে মহান হয়ে যায়। তখনই লোকেরা বলবে, ‘সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের উপর বিরাজমান ঈশ্বর, তিনিই ইস্রায়েলের ঈশ্বর!’ আর তোমার দাস দাউদের কুল তোমার সামনে সুপ্রতিষ্ঠিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের ঈশ্বর, ইস্রায়েলের পক্ষীয় ঈশ্বর, আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের ঈশ্বর, ইস্রায়েলের পক্ষীয় ঈশ্বর, আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর, সত্যিই ইস্রায়েলীয়দের ঈশ্বর’! আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, ‘আল্লাহ্ রাব্বুল আলামীনই বনি-ইসরাইলদের মাবুদ, সত্যিই বনি-ইসরাইলদের মাবুদ’! আর তোমার গোলাম দাউদের বংশ তোমার সামনে স্থির থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নাম মহিমান্বিত হবে চিরদিন! লোকে বলবে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের ঈশ্বর এবং তোমার এই দাসের বংশকে তুমি রক্ষা করবে চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার নাম চির কালের জন্য বিশ্বাস ভাজন ও মহান হোক্| লোকরা যেন বলে, ‘সর্বশক্তিমান প্রভু হলেন ইস্রায়েলের ঈশ্বর!’ যেন তোমার সেবক হিসাবে দায়ুদের গৃহ চির কালের জন্য প্রতিষ্ঠিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর, সত্যিই ইস্রায়েলীয়দের ঈশ্বর! আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে।