1 Chronicles 17:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক, হে আমার আল্লাহ্, তুমি আমার জন্য একটি কুল উৎপন্ন করবে, এই কথা তোমার গোলামের কাছে প্রকাশ করলে; এই কারণ তোমার কাছে এই মুনাজাত করতে তোমার গোলামের মনে সাহস হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার ঈশ্বর, তুমি তোমার দাসের কাছে প্রকাশিত করে দিয়েছিলে যে তুমি তার জন্য এক কুল গড়ে তুলবে। তাইতো তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা করার সাহস পেয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই প্রার্থনা করতে আমার মনে সাহস হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই মুনাজাত করতে আমার মনে সাহস হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, তুমিই তোমার এই দাসের কাছে প্রকাশ করেছ এ কথা, বলেছ, আমি তোমাকে রাজকুলপতি করব। তাই আমি তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করতে সাহসী হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, তুমি আমাকে, তোমার দাসকে বলেছ যে, আমার বংশকে তুমি রাজবংশে পরিণত করবে| তাই আমি এতো সাহস করে তোমার কাছে এই সমস্ত প্রার্থনা করতে পারছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ঈশ্বর, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই প্রার্থনা করতে আমার মনে সাহস হয়েছে।